না.গঞ্জ আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ০৮:১৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০৮:১৩

না.গঞ্জ আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সকাল থেকেই আদালত চত্বরে প্রবেশের দুটি পথেই বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এছাড়াও সাদা পোশাকেও গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত পাড়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পুলিশের জলকামান, সজোয়া যান রয়েছে। যেহেতু এটা গুরুত্বপূর্ণ রায় সেহেতু আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য পুলিশ সতর্ক রয়েছে।’

না.গঞ্জ আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার সোমবার নারায়ণগঞ্জের ৭ খুন মামলার রায় ঘোষণা করা হবে। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এই রায় দেবেন। গত বছরের ৩০ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন আদালত।

না.গঞ্জ আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন গত রবিবার বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, ‘গত বছরের ফেব্রুয়ারি থেকে গত ৩০ নভেম্বর পর্যন্ত মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। ওই দিনই রায় ঘোষণার জন্য ১৬ জানুয়ারি তারিখ ধার্য করেন বিচারক। আসামিদের মধ্যে ২১জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রপক্ষে মোট ১০৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম