বেরোবির শিক্ষক সমিতির সভাপতি তুহিন, সম্পাদক রব্বানী

রংপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ১০:২৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১০:৩৬

বেরোবির শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির নির্বাচনে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ) সভাপতি এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক গোলাম রব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার আলী রায়হান সরকার এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকসহ আটটি পদে বিজয়ী হয়েছে প্রগতিশীল শিক্ষক সমাজ। অন্যদিকে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ মোট সাতটি পদে জয়ী হয়েছে নীল দল।

নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ড পরিমল চন্দ্র বর্মণ, কোষাধ্যাক্ষ মাসুদ রানা, যুগ্ম সম্পাদক আতিউর রহমান, কার্যকরী সদস্য হিসাবে ড. আর এম হাফিজুর রহমান (সেলিম), ড. মোহাম্মদ নুর আলম সিদ্দিক, শামসুজ্জামান, আসিফ আল মতিন, হান্নান মিয়া, ছদরুল ইসলাম সরকার, ড. নিতাই কুমার ঘোষ, হারুন আল রশিদ, আনেরায়ারুল আজিম, আশানুজ্জামান।

শিক্ষক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রগতিশীল শিক্ষক ও নীলদল দুই পক্ষই সরকার সমর্থক এবং তারা দুদলই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে দাবি করে। তবে গত ৫ বছর প্রগতিশীল শিক্ষক সমাজের প্রার্থীরা জয়ী হয়ে আসলেও এবারেই প্রথম নীল দলের সমর্থক থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যাক্ষ নির্বাচিত হয়েছেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী