আদালত চত্বরে এক আসামির ঔদ্ধত্য

উদিসা ইসলাম ও তানভীর হোসেন, নারায়ণগঞ্জ থেকে
১৬ জানুয়ারি ২০১৭, ১১:৩১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৯:৩১

সাংবাদিকদের লক্ষ্য করে জুতা ছোড়ার চেষ্টা করে এই আসামি নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় ২৬ আসামিকে ফাঁসি ও ১০ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আসামিদের আদালত থেকে বের করে নিয়ে যায় পুলিশ। এ সময় আদালত চত্বরে এক আসামি জুতা ছোড়ার চেষ্টা করে ঔদ্ধত্য প্রকাশ করে। তবে তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ মামলার আটক ২৩ আসামির সবাইকে গাজীপুরের কাশীমপুর কারাগার থেকে আদালত কক্ষে হাজির করা হয়। সকাল ১০টার ৪ মিনিটে রায় পড়া শুরু করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। মাত্র ৫ মিনিটের মধ্যে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পরপরই আসামিদের নিয়ে পুলিশ বের হয়ে যায়। বের হওয়ার সময় এক আসামি সাংবাদিকদের লক্ষ্য করে জুতা ছোড়ার চেষ্টা করলে পুলিশ তাকে থামিয়ে দেয়।

এদিকে, রায় ঘোষণার সঙ্গে সঙ্গে এজলাসে কান্নায় ভেঙে পড়েন তারেক সাঈদ। আর মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার সহযোগীদের এ সময় বেশ গম্ভীর দেখা যায়।

ছবি: সাজ্জাদ হোসেন

/ইউআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম