দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পণ্য পরিবহনে ধর্মঘট শুরু

খুলনা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ০৬:১০আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ০৬:১০

পণ্য পরিবহনে ধর্মঘট মহাসড়কে চাঁদাবাজি ও অতিরিক্ত টোল আদায় বন্ধসহ ১২ দফা দাবি বাস্তবায়নের ২৪ ঘণ্টার আল্টিমেটাম রবিবার সন্ধ্যায় শেষ হয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে কোনও অগ্রগতি না হওয়ায় সোমবার ভোর ৬টা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পণ্যবাহী যানবাহনে লাগাতার ধর্মঘট শুরু হয়েছে।
ধর্মঘটের কারণে সোমবার ভোর থেকে ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ড-ভ্যান, পিকআপসহ সব পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
১২ দফা দাবি হলো- পরিবহনে অতিরিক্ত পণ্য বোঝাই না করতে প্রেসনোট জারি, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, ওয়েব্রিজে জরিমানা বাতিল, ১২ হাজার টাকা স্কেল জরিমানা প্রত্যাহার, ফেরিঘাটে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ, পৌরসভা ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধ, ব্রিজের টোল কমানো, অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ, প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স দেওয়া, জ্বালানি তেলের দাম কমানো, ভারতের পেট্রোপোল বন্দরে চালকদের নির্যাতন বন্ধ ও গতবছর সীতাকুণ্ডু থানায় ৪০০ জন অজ্ঞাত ট্রাক চালকদের নামে করা মামলা প্রত্যাহার।
দক্ষিণ-পশ্চিমাঞ্চল পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আব্দুর রহিম বক্স দুদু বলেন, ‘শনিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে ১২ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত ১২ দফা দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ কোনও ধরনের পদক্ষেপ নেয়নি। এর ফলে সোমবার সকাল ৬টা থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পণ্য পরিবহনের যানবাহনে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।’

/এআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক