মাগুরায় ব্লাস্ট আতঙ্কে গম চাষিরা, নোটিভা স্প্রের পরামর্শ

মাগুরা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ১০:২৩আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১১:২১

মাগুরা মাগুরায় ব্লাস্ট আতঙ্কে ফসলহানীর আশঙ্কা করছেন গম চাষীরা। ফলে ক্ষেতে নোটিভা স্প্রে করার পরামর্শ দিয়েছেন স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর। গতবছর মাগুরাসহ কয়েকটি জেলায় এই ব্লাস্ট আতঙ্ক লক্ষ্য করা যায়।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, গতবছর মাগুরা, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর কুষ্টিয়া, ভোলা, বরিশালে বেশকিছু গমক্ষেতে ব্লাস্ট রোগের আক্রমন লক্ষ্য করা যায়। যা পুরো গমক্ষেত নষ্ট করে দিয়েছিল। যেহেতু ব্লাস্ট ভাইরাস সাত বছর স্থায়ী থাকে, তাই এবছরও এ আটটি জেলার কৃষকদের গম চাষ না করার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এই নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে মাগুরার ৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে কৃষকরা গমচাষ করেছেন। তাই গমক্ষেত বাঁচাতে কৃাষি সম্প্রসারণ অধিদফতর জমিতে নোটিভা স্প্রে ব্যবহারের পরামর্শ দিয়েছেন। রবিবার পর্যন্ত ৫শ’ হেক্টর গমক্ষেতে নোটিভা স্প্রে ব্যব্হার করা হয়েছে।

সদর উপজেলার নালিরডাঙ্গি গ্রামের কৃষক কুদ্দুস মল্লিক বলেন, ‘ব্লাস্ট সম্পর্কে আমাদেরকে আগে বলা হয়নি। যখন নোটিভা স্প্রে দিতে বলা হলো তখন বুঝলাম আমাদের গমচাষ করা উচিত হয়নি।’

কাটাখালি গ্রামের কৃষক আয়েনউদ্দীন বলেন, ‘ব্লাস্ট নিয়ে আগে ভালোভাবে প্রচারণা করা হলে গম আবাদ করতাম না।’

এ ব্যপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী খন্দকার বদরুল আহসান বলেন, ‘আমরা অনেক আগে থেকেই লিফলেট এবং মাঠকর্মীদের মাধ্যমে কৃষকদেরকে সতর্ক করেছি। কিন্তু তখন কৃষকরা গুরুত্ব দেননি। কৃষকরা সতর্ক হলে নোটিভা ব্যবহারের প্রয়োজন হতো না।’

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম