কালীগঞ্জে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৭, ০৯:৩৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ০৯:৩৯

কালীগঞ্জে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু ঝিনাইদহের কালীগঞ্জে নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়াসহ বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রতন নামের ৯ মাসের এক শিশু এসপ্রেশান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এছাড়া একই গত কয়েক দিনের ব্যবধানে ৯ জন শিশুকে ভর্তি করা হয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে। এসব শিশুরা নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়াসহ বিভিন্ন রোগে ভুগছে।

হাসপাতালের ডাক্তার অরুন কুমার দাস জানান, ‘গত শনিবার কোলা বাগডাঙ্গা গ্রামের শিমুল মণ্ডলের ৯ মাসের যমজ দুই ছেলে রতন ও মানিকসহ ৯ জন শিশুকে ঠাণ্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রতন মারা যায়। আর অসুস্থ মানিকসহ অন্যান্য শিশুরা কোল্ড ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, ‘রোটা ভাইরাজের কারণে শীতের সময় শিশুরা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়। এবার নিউমোনিয়া রোগ খুব একটা নেই, তবে ডায়রিয়া বেশি হচ্ছে। কোল্ড ডায়রিয়া হলে ৩/৪ দিন থাকে। খাওয়ার সেলাইন খেলেই ভালো হয়ে যায়। প্রতিদিনই কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২/৪ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী