পীরগঞ্জে ১২ দিন পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৭, ১০:৩৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১০:৩৯

রংপুর রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় দরগা ইউনিয়নের বড় আমবাড়ি গ্রাম থেকে নিখোঁজের ১২দিন পর শিমুল (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের কৃষক হারুন মিয়ার ছেলে ও বড় আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ১২ জানুয়ারি বাড়ির কাছে বড় আমবাড়ি বাজারে যায় শিমুল। এরপর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পরও সন্ধান না পাওয়ায় স্বজনরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার সকালে এলাকাবাসী বড় আমবাড়ি গ্রামের পাশের হিন্দু পাড়া গ্রামের একটি জঙ্গলে লাশ পরে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হলে পরিচয় শনাক্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আবুল হোসেন ও তার স্ত্রী হাজেরা খাতুনকে আটক করেছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম