এমপিওভুক্তির দাবিতে বরিশালে বেসরকারি শিক্ষকদের বিভাগীয় সমাবেশ

বরিশাল প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ০২:১৪আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ০২:২৯

বরিশালে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বিভাগীয় সমাবেশ নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তিসহ ৫% বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ মেডিক্যাল ভাতা, উৎসব ভাতা, বাড়ি বাড়া, টাইমস্কেল, দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়াসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিভাগী সমাবেশ করেছেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বরিশালের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেন বেসরকারি শিক্ষকরা।
সমাবেশে শিক্ষক নেতারা বলেন, সরকারের সব মন্ত্রীসহ সরকারদলীয় নেতাকর্মী ও আমলারাও বলে থাকেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে সরকার টালবাহানা করছে। ২০২১ সালের মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখছেন, বেসরকারি শিক্ষক সমাজকে বাইরে রেখে তা পূরণ হবে না।
শিক্ষক নেতারা আরও বলেন, শিক্ষামন্ত্রী বারবার বেসরকারি শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েও রাখেননি। তাই শিক্ষামন্ত্রীর কাছে আমাদের কিছুই চাওয়ার নেই। আমরা শিক্ষকরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি মেনে নেওয়ার দাবি জানাই।
সরকারি স্কেলে বেতন-ভাতা ও এ বিষয়ে পরিপত্র জারি না হওয়া পর্যন্ত শিক্ষকরা কোনও ভ্যাট-ট্যাক্স দেবেন না বলে সমাবেশে জানান বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা।
বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মোজ্জাম্মেল হক, সঞ্জয় কুমার খান, শিকদার মো. শফিউল আজম প্রমুখ।


আরও পড়ুন-

বাস না পেয়ে রুয়েটের ক্লাস বন্ধ করলো ছাত্রলীগ!

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা, ৩ শিক্ষার্থী বহিষ্কার

/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম