কলেজ জাতীয়করণ ও শিক্ষক হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় হরতাল পালিত

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৭, ১১:৪১আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১১:৪১

ফুলবাড়িয়ায় হরতাল ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণ ও শিক্ষক আবুল কালাম আজাদের হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় আধা বেলা হরতাল পালিত হয়েছে।

হরতালের সমর্থনে সকাল থেকেই বিভিন্ন সড়কে গাছের গুড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে, বাঁশ বেঁধে ও টায়ারে আগুন জ্বালিয়ে দিয়ে যান চলাচল বন্ধ করে দেন হরতাল সমর্থকরা। ফুলবাড়িয়া থেকে কোনও ভারি যানবাহন ছেড়ে যায়নি। হরতাল সমর্থনে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে স্বতস্ফূর্ত হরতাল পালন করতে দেখা গেছে। যান চলাচল বন্ধ থাকায় পথচারীরা দুর্ভোগে পরে। হরতালের কারণে সকাল থেকেই উপজেলা সদরের সকল দোকানপাট বন্ধ ছিল। ফুলবাড়িয়ায় হরতাল

ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ দাবি আদায় কমিটির আহ্বায়ক এএসএম আবুল হাশেম জানান, ‘দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবেই সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্ধ দিবসের হরতালের ডাক দেওয়া হয়। সর্বস্তরের মানুষ হরতাল পালনে সহায়তা করেছে। এরপরও যদি দাবি মানা না হয় তবে শনিবার আবারও নতুন কর্মসূচি দেওয়া হবে।’   

কলেজ সরকারিকরণ আন্দোলন চলাকালে গত বছরের ২৭ নভেম্বর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ এবং পুলিশের লাঠিচার্জে কলেজ শিক্ষক অধ্যাপক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলী নিহত হন।

/এফএস/

আরও পড়ুন- 

সার্চ কমিটি নিয়ে কোনও বিতর্ক হতে পারে না: আ.লীগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম