গাজীপুরে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৭, ১৭:৪৬আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৮:০৯

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে কোনও অভিযোগ ছাড়াই একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালাতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের শিকার হয়েছেন পুলিশের কয়েকজন সদস্য। স্থানীয় জনগণ ওই পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে, তাদের ব্যবহৃত মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করে। এ ঘটনার জেরে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
প্রত্যাহার করে নেওয়া পুলিশ সদস্যরা হলেন গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম, মিঠু শেখ, কিবরিয়া এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুব। ঘটনাটি গত বুধবার (২৫ জানুয়ারি) রাতের।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, কোনও মামলা বা অভিযোগ ছাড়া গত বুধবার শ্রীপুরের মাওনা চৌরাস্তার আল আমিন ফুড কারখানায় অভিযান চালান সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা। মূলত এ  অভিযোগে তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) গোলাম সবুরকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’
এপিএইচ/

আরও পড়ুন:

দুই সাংবাদিককে মারধর করায় শাহবাগ থানার এএসআই এরশাদ সাসপেন্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম