রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারে বার্নিকাট

কক্সবাজার প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৭, ১২:০৩আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৩:০৬

মার্সা ব্লুম বার্নিকাট মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে এবং শরণার্থী শিবিরগুলো পরিদর্শনে কক্সবাজারে গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ ৯ সদস্যের প্রতিনিধি দল। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফের লেদা এবং নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন তারা।

এ সময় তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি এবং সমস্যা সম্পর্কে খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসনের লোকজন ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদস্যরা সেখানে ছিলেন।

এর আগে সোমবার বিকালে বিশেষ বিমানযোগে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছান এবং বিকাল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে বসেন। পরে বৈঠক শেষে প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার (আরআরআইসি) কার্যালয়ে যান। সেখানে আরআরআইসি কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দলের সদস্যরা।

/বিটি/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক