প্রতিবন্ধীর কাছে ঘুষ চাওয়ায় কারাগারে সমাজ সেবা কার্যালয়ের দালাল

বরিশাল প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৯

ভ্রাম্যমাণ আদালত বরিশালের উজিরপুর উপজেলা সমাজ সেবা কার্যালয়ে প্রতিবন্ধী ভাতা তুলতে ঘুষ চাওয়ায় এক দালালকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা এ আদেশ দেন। পরে দালাল সিরাজুল ইসলাম সরদারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, ‘মঙ্গলবার সকালে সমাজ সেবা কার্যালয়ে ভাতা তুলতে গেলে প্রতিবন্ধী নজরুলের কাছে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করেন দালাল সিরাজুল ইসলাম সরদার। বিষয়টি নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার নজরে পরলে তাকে হাতেনাতে আটক করে এক মাসের কারাদণ্ড দেন।’

জানা গেছে, দণ্ড পাওয়া সিরাজুল ইসলাম সরদার একই উপজেলার পশ্চিম মুন্ডুপাশা গ্রামের মৃত করিম সরদারের ছেলে। আর শারীরিক প্রতিবন্ধী নজরুল ইসলামের বাড়ি একই উপজেলার শিকারপুর গ্রামে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম