ভোলায় এসএসসি পরীক্ষার হলে অসদুপায় অবলম্বনে সহায়তা করার দায়ে এক সহকারী প্রধান শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম মো. নুরুল আমিন (৪৮)। তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার ইয়াছিনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
বাংলা পরীক্ষা চলাকালিন সময় বৃহস্পতিবার সকাল ১১টা দিকে লালমোহন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার সামছুল আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষক পরিক্ষার হলে গিয়ে পরিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দিচ্ছিলেন। এসময় তাকে হাতে নাতে আটক করে ভ্রাম্যামণ আদালত বসিয়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়তে পারেন : আসামি পলায়নের ঘটনায় আরও ২ পুলিশ সদস্য প্রত্যাহার
/জেবি/








