যশোরে রকেট লাঞ্চার ও হ্যান্ড গ্রেনেডসহ গুলি উদ্ধার

যশোর প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৪

উদ্ধার হওয়া রকেট লঞ্চার, গ্যান্ড গ্রেনেড ও গুলি যশোর সদরের কামালপুর থেকে ২৭৯ রাউন্ড রাইফেলের গুলি, একটি হ্যান্ড গ্রেনেড ও রকেট লাঞ্চার উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে এগুলো উদ্ধার করা হয়। এসব গোলাবারুদ মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে ধারণা করছে পুলিশ। এ খবর বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন।
ওসি ইলিয়াস হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর সদস্যরা বা অন্য কেউ গোলাবারুদগুলো ফেলে রেখে গেছে। কামালপুর গ্রামের শামছু খাঁ তার জমিতে ভবন নির্মাণের জন্য মাটি খনন করছিলেন। এসময় শ্রমিকরা ২৭৯ রাউন্ড রাইফেলের গুলি, গ্রেনেড ও রকেট লাঞ্চার দেখতে পায়।’
এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওইসব গুলি, রকেট লঞ্চার ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওসি ইলিয়াস হোসেন।

আরও পড়ুন-

রোহিঙ্গাদের সহায়তা করছে বাংলাদেশ: বার্নিকাট

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম