চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:০৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:০৭

সড়ক দুর্ঘটনায় কবলিত মাইক্রাবাস কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৭ জন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইয়ামিন (৬), মাফিয়া বেগম (৪৫) ও মাইক্রোবাস চালক মোহাম্মদ আরিফ (৩৫)। আহতরা হলেন- শাহিনুর আক্তার (৩৫), সাইফুল ইসলাম (৪০), মাসুদ রানা (২৮), ববি আক্তার (১৪) হাফিজুর রহমান (২৮), রুমানা আক্তার (১৪) ও স্মৃতি আক্তার (২৪)।

সড়ক দুর্ঘটনায় কবলিত বাস চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার রাত ১২টার দিকে কক্সবাজারমুখি মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামগামী যাত্রীবাহী শ্যামলী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহুর্তে মাইক্রোবাসের আগুন ধরে যায়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৩ জন নিহত ও ৭ জন আহত হয়।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম