আহত সাংবাদিক শিমুলের খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:৩৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:৪৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দৈনিক সমকাল পত্রিকার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের খোঁজ-খবর নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গুরতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে তাকে আইসিইউতে নেওয়া হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্বাস্থ্যমন্ত্রী নিজেই এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, ‘আহত শিমুলের সব চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। হাসপাতালের পরিচালকের সঙ্গে আমি নিজেই কথা বলে সব ধরনের চিকিৎসার পরামর্শ দিয়েছি।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর পৌর আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি ভিপি রহিম ও তার শ্যালক ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদের সঙ্গে পৌর মেয়র হালিমুল হক মিরুর সহোদর পিন্টু ও তার সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল মাথায় ও মুখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত শিমুলকে উদ্ধারের পর প্রথমে শাহজাদপুর উপজেলা কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কাজেলে ভর্তি করা হয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম