কালিয়াকৈরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

গাজীপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৩




গাজীপুর গাজীপুরের কালিয়াকৈরে নুরিজা বেগম (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও সতীনের বিরুদ্ধে। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নুরিজা বেগম ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড়চাপরিয়া এলাকার মৃত আব্দুস ছালামের কন্যা। জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলার শরিফ হোসেন অটোরিকশা চালাতানে। প্রথম স্ত্রী জেসমিনকে নিয়ে প্রায় তিন বছর ধরে রতনপুরের কামাল পাশার বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

জেসমিন চাকরি করতেন একটি তৈরি পোশাক কারখানায়। এ সংসারে তাদের এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। প্রায় আট মাস আগে নুরিজা বেগমকে বিয়ে করে তাকে নিয়ে একই বাড়িতে থাকতেন শরিফ। নুরিজাও চাকরি করতেন স্থানীয় তৈরি পোশাক কারখানায়।

রবিবার সকালে ভাড়াবাড়ি থেকে একটু দূরে একটি পরিত্যক্ত ছাপড়া ঘরের বারান্দায় নুরিজার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। তারপর ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় তাকে।

কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, নুরিজাকে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী শরিফ ও সতীন নাছরিন এখন তাদের সন্তান নিয়ে পলাতক। অভিযুক্তদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ।

জেএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম