দিরাইয়ে নিজ বাড়িতেই সুরঞ্জিতের শেষকৃত্য আজ

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪১

সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ফটো) সুনামগঞ্জের দিরাইয়ে নিজ বাসভবনেই আজ (সোমবার) বিকেলে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন হবে। ইতোমধ্যেই শেষকৃত্যের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শেষ শয্যার চিতা সাজানো হবে সুরঞ্জিত সেনগুপ্তের প্রিয় চন্দন কাঠ দিয়ে।

চিতায় তোলার আগে তাকে ধর্মীয় বিধিবিধান অনুযায়ী শেষ স্নান করানো হবে। পরে চিতায়শালে তার একমাত্র ছেলে সৌমেন সেনগুপ্ত মুখাগ্নি (মুখে আগুন) করবেন। শেষকৃত্যের অংশ নিতে দিরাই-শাল্লা উপজেলার প্রত্যন্ত এলাকায় মাইকিং করা হয়েছে।

দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দার জানান, ‘দিরাইয়ের নিজ বাসভবনের এক কোণে সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন জায়গা থেকে শেষকৃত্যে অংশ নিতে লোকজন আসতে শুরু করেছেন। ’

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ-উদ-দৌলা তালুকদার জানান, ‘শেষকৃত্য শুরু হবে বিকেলে। শেষকৃত্যের আগে দিরাই বিএডিসি মাঠে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতার মরদেহ রাখা হবে।’

উল্লেখ্য,  রবিবার ভোর চারটার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ মর্গে সংরক্ষণ করা হয়। সোমবার সুনামগঞ্জে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম