কুমিল্লা সিটি মেয়রের দায়িত্ব হস্তান্তর

কুমিল্লা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:১০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:১৩

কুমিল্লায় মেয়রের বিদায় ও নবনিযুক্ত প্রশাসকের বরণ অনুষ্ঠান কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম মেয়র মনিরুল হক সাক্কু তার মেয়াদের পাঁচ বছর পূর্ণ করে বুধবার (৮ ফেব্রুয়ারি) নগর ভবন থেকে বিদায় নিয়েছেন। এসময় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।
২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে পরাজিত করে সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু। তার মেয়াদ শেষ হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়।
বুধবার বিকালে নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে সিটি মেয়র ও কাউন্সিলরদের বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত প্রশাসককে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সিটি মেয়র মনিরুল হক সাক্কু, সিটি কর্পোরেশনের সচিব মো. হেলাল উদ্দিন, মেয়র পত্নী আফরোজা জেসমিন, মেয়রের মেয়ে সানজিদা হক নিসাসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এসব কাজে ত্রুটি থাকতে পারে। তবে আমরা উন্নয়নের যে গতি সৃষ্টি করেছি এটা চলমান থাকলে ২০২০ সালের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন উন্নত সিটিতে রূপান্তরিত হবে।’
নবনিযুক্ত সিটি প্রশাসক ও কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম অনুষ্ঠানে বলেন, ‘তিনি (বিদায়ী মেয়র) ছিলেন নির্বাচিত মেয়র, আর আমি প্রজাতন্ত্রের কর্মচারী। দু’জনের কাজের মধ্যে পার্থক্য থাকবেই। তবে যেসব চলমান প্রকল্পগুলো অব্যাহত থাকবে। বিশেষ করে পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না।’

আরও পড়ুন-

নিজ দেশেই ফিরতে চান রোহিঙ্গারা

ছাত্রলীগ নেতার পুরো নাম না জানায়...



/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম