বগুড়ায় পোড়াদহ মেলা অনুষ্ঠিত, আজ ‘বউ মেলা’

বগুড়া প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৫৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৫৭

পোড়াদহ মেলায় ৮২ কেজি ওজনের বাঘা আইড় মাছ পোড়াদহ মেলা উদযাপনের রেশ কাটতে না কাটতেই বগুড়ার গাবতলীতে আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বসছে ‘বউ মেলা’। শুধু নারীদের কেনাকাটার জন্যই বরাদ্দ থাকবে আজকের এই এই মেলাটি। গতকাল বুধবার অনুষ্ঠিত পোড়াদহ মেলা ও আজকের বউ মেলাকে ঘিরে গোটা এলাকায় এখন চলছে উৎসবের আমেজ।
বগুড়ার গাবতলীতে প্রায় চারশ বছর ধরে উদযাপিত হয়ে আসছে পেড়াদহ মেলা। স্থানীয় প্রবীণরা জানান, সন্ন্যাসী পূজা উপলক্ষে মাঘ মাসের শেষ বা ফাল্গুনের প্রথম বুধবার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে ইছামতি নদীর তীরে পোড়াদহ মাঠে একদিনের মেলা আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার আয়োজিত হয়েছে এ বছরের পোড়াদহ মেলা।
এবারের পোড়াদহ মেলার প্রধান আকর্ষণ ছিল ৮৫ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ। এছাড়াও ৮২ কেজি ও ৭৫ কেজি ওজনের আরও দুইটি বাঘা আইড় মাছও মেলায় বিক্রি হয়েছে। বিশালাকৃতির আরও অনেক মাছই নজর কেড়েছে মেলায় আগত দর্শনার্থীদের। এর সঙ্গে রকমারি নকশার মিষ্টিও ভোজনরসিকদের জিহ্বায় জল এনেছে। মেলায় আরও ছিল কুল (বরই) কাঠের ফার্নিচার, তৈজসপত্র, বিভিন্ন ধরনের আসবাবপত্র, কৃষি সামগ্রী ও খাদ্যদ্রব্য। মেলায় শিশুদের জন্য ছিল নাগরদোলা। কাঠ-বাঁশ ও মাটির তৈরি খেলনা-পুতুল এবং বেলুনসহ বৈচিত্র্যময় পণ্যের সম্ভার ছিল মেলায়। তবে এবার টোল বেশি হওয়ায় সব জিনিসের দাম তুলনামূলকভাবে বেশি ছিল বলে অনেকেই অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, ঈদ বা অন্য কোনও উৎসবে মেয়ে-জামাই, নাতি-নাতনিদের নিমন্ত্রন করা না হলেও পোড়াদহ মেলা উপলক্ষে তাদের অবশ্যই নিমন্ত্রণ করার রীতি পালন করে আসছেন তারা। এই রীতি মেনেই স্থানীয় সব বাড়িতেই পালন করা হয়েছে ‘বাৎসরিক উৎসবের দিন’। এলাকার প্রতিটি বাড়িই তাই এখন ঠাঁসা মেহমানে। পোড়াদহ মেলা একদিনের আয়োজন হলেও সব মিলিয়ে উৎসবের রেশ চলে সপ্তাহ ধরে।
পোড়াদহ মেলার পরদিন আজ বৃহস্পতিবার নারীদের কেনাকাটার জন্য বসছে ‘বউ মেলা’। ঐতিহ্যবাহী এই ‘বউ মেলা’তে কেবল নারীরাই সুযোগ পাবেন কেনাকাটা করার।
মেলার প্রধান আয়োজক এনামুল হক ও মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পোড়াদহ মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) মেলা প্রাঙ্গণেই বসবে বউ মেলা। আমরা আশা করছি, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই আয়োজন সমাপ্ত করতে পারব।’
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আব্দুল্লাহ আল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পোড়াদহ মেলার আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ছিল পুলিশ। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ এদিকে, সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
আরও পড়ুন-

ছাত্রলীগ নেতার পুরো নাম না জানায়...

১৪ দিন ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ রুয়েটে, তদন্ত কমিটি গঠন


/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম