খুলনায় তিন দিনের ইজতেমা শুরু

খুলনা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:১৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:২১

খুলনা ইজতেমা ময়দান ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) খুলনায় শুরু হলো তিন দিনব্যাপী ইজতেমা। নগরীর রূপসী রূপসা (জিরো পয়েন্ট, মোহাম্মদ নগর) এলাকায় আয়োজন করা হয়েছে এই ইজতেমার। শনিবার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।
ইজতেমার আয়োজক সূত্রে জানা গেছে, ছয় লাখ বর্গফুট এলাকায় আয়োজন করা হয়েছে ইজতেমা। ১৬টি দেশের ১২০ জন অতিথি অংশ নিচ্ছেন এতে। তিন দিনের এই আয়োজনে দেশি-বিদেশি ইসলামী চিন্তাবিদ ও আলেমরা ঈমান, আকিদা, ইসলামের দ্বীনের দাওয়াত, ইসলাম ধর্ম ও আখিরাত সম্পর্কে দিক-নির্দেশনামূলক মূল্যবান বয়ান দেবেন। বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে এসব বয়ান কয়েকটি ভাষায় তর্জমা করা হবে।
খুলনা ইজতেমা সমন্বয়কারী কাজী মো. তারেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুদান, যুক্তরাজ্য, থাইল্যান্ড, চীন, কাতার, মালয়েশিয়া, কানাডা, মরক্কোসহ ১৬টি দেশের বিদেশি মেহমান ইজতেমায় উপস্থিত থেকে বয়ান করবেন।’
মো. তারেক জানান, ইজতেমায় অসুস্থদের সেবার জন্য ঢাকা থেকে আগত একটি মেডিক্যাল টিমের পাশাপাশি স্থানীয় একাধিক মেডিক্যাল টিম সার্বক্ষণিক কাজ করবে। এছাড়া বিশেষ ব্যবস্থায় মুসল্লিদের খাবারের জন্য কাঁচাবাজার রাখা হয়ছে ইজতেমা ময়দানের পাশেই।
ইজতেমায় যোগ দিতে আসছেন মুসল্লিরা পুরো ইজতেমা এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫৪টি সিসি ক্যামেরাসহ ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ইজতেমা মাঠসহ আশপাশের এলাকায় পুলিশ ও র্যা বের টহল বাড়ানো হয়েছে।
র্যা ব-৬-এর কমান্ডিং অফিসার (সিও) খোন্দকার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইজতেমাএলাকায় নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। র্যা ব এবং পুলিশের একাধিক টিম এজতেমা মাঠের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। বাইনোকুলারে পর্যবেক্ষণ ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) রাশিদা বেগম বলেন, ‘ইজতেমা এলাকার চারপাশে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের নজরদারি জন্য ওয়াচ টাওয়ার ও ৫৪টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ইজতেমার পাশেই বিশ্বরোড হওয়ায় এ রাস্তায় ভারি যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।’
খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খুলনায় তাবলিগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এ ইজতেমাকে টঙ্গি ইজতেমার মতো রূপ দিতে সবাই আন্তরিকভাবে কাজ করছে। সফলভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য পানি, বিদ্যুৎ, জনস্বাস্থ্য, ওয়াসা, ফায়ার সার্ভিস, খুলনা সিটি করপোরেশন, পিডাব্লিউডি, পল্লী বিদ্যুৎ পিডিবিসহ একাধিক প্রতিষ্ঠান কাজ করছে।’ বিদেশি মেহমানদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ডিজিএফআই, এনএসআই, সিটিএসবিসহ সব গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে বলে জানান তিনি।
খুলনা জেলা ইজতেমার ইনতেজামিয়া সদস্য মো. হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খুলনা জেলায় কয়েক বছর ধরে স্থানীয়ভাবে ইজতেমা আয়োজন করা হচ্ছে। এ বছর খুলনার জিরো পয়েন্ট থেকে রূপসা সেতুর দিকে যেতে ডান পাশে রূপসী রূপসা নামক স্থানে ইজতেমার আয়োজন করা হয়েছে। আশা করছি, সফলভাবে ইজতেমা সম্পন্ন হবে।’

আরও পড়ুন-

সুনামগঞ্জে তিন দিনের ইজতেমা শুরু

কুড়িগ্রামে ধরলার ভাঙনে দিশেহারা দুই হাজার পরিবার

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি