কোনও শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়: চুমকি

গাজীপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৭, ০২:১২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ০২:২৭

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আজকের শিশুকে আগামীর ভবিষ্যৎ কর্ণধার বলে আখ্যায়িত করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, ‘শিশুরা শিক্ষিত হলে দেশ আরও বেশি এগিয়ে যাবে। তাই কোনও শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে দিকে আমাদের লক্ষ রাখতে হবে।  শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শিশুমেলা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি শিশুদের ক্রীড়াচর্চার সুযোগ করে দিতে হবে। ক্রীড়াচর্চা অব্যাহত থাকলে শিশুরা মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্তি পাবে।’ তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালোবাসতেন। পিতার মতো তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিশুদের ভালোবাসেন। আর এজন্যই তিনি শিশুদের সব সময় গুরুত্ব দেন।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও শিশুমেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ সামিয়া শারমীন হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ, আওয়ামী লীগ নেতা মাজেদুল ইসলাম সেলিম ও আহমেদুল কবির প্রমুখ।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের