বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

বগুড়া প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:২৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:২৪

বগুড়া বগুড়া শহরের জহুরুলনগর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবদুল কুদ্দুস (৩৫) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে। বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির টিএসআই শাহ্ আলম  এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসীরা জানান, বগুড়ার শিবগঞ্জের পঞ্চদাস বাখড়া গ্রামের জনৈক ইউনুস আলীর ছেলে কুদ্দুস শহরে সাতমাথা এলাকায় নদীবাংলা মার্কেটে নৈশপ্রহরীর চাকরি করতেন। তিনি পরিবার নিয়ে শহরের জহুরুলনগর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ভাড়া বাড়ি থেকে ডিউটিতে যাচ্ছিলেন। সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের কাছে জহুরুলনগর এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এক পর্যায়ে তারা তার বুকে ও পেটে তিনটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম