জামালপুরের যমুনা সারকারখানায় উৎপাদন বন্ধ

জামালপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:০০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:২০

জামালপুর গ্যাসের চাপ অস্বাভাবিক পরিমাণে কমে যাওয়ায় জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানাটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহবুবা সুলতানা বলেন, ‘গত এক সপ্তাহ ধরেই গ্যাসের চাপ কম ছিল। এতে করে কারখানায় সার উৎপাদন ব্যাহত হচ্ছিল। দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার যমুনা সারকারখানা চালু রাখতে যে পরিমাণ গ্যাসের চাপ প্রয়োজন, তা না পাওয়ায় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।’
গ্যাসের চাপ স্বাভাবিক না হওয়া পর্যন্ত জামালপুরের এই সার কারখানার উৎপাদন শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছে সার কারখানা কর্তৃপক্ষ। এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে সে বিষয়ে কিছু বলতে পারেননি কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা।

আরও পড়ুন-

পরীক্ষা কেন্দ্রে অবহেলার দায়ে ২০ শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিত

যশোরের শার্শায় ৮টি তাজা হাতবোমাসহ গ্রেফতার ৫

/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি