যশোরের শার্শায় ৮টি তাজা হাতবোমাসহ গ্রেফতার ৫

বেনাপোল প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:০০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:০১

গ্রেফতার যশোরের শার্শার ডিহি ইউনিয়নের পণ্ডিতপুর গ্রাম থেকে ৮টি তাজা হাতবোমাসহ ৫ জনকে  গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পণ্ডিতপুর গ্রামের একটি বাড়িতে নাশকতা করার উদ্দেশ্যে বৈঠক করার সময় তাদের আটক করা হয়েছে।  শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে শার্শা থানার ডিউটি অফিসার এসআই মুরাদ হোসেন  জানান, ‘গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮টি হাতবোমাসহ ৫জনকে গ্রেফতার করা হয়। তারা হলো শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামের লোকমানের ছেলে নুরুল ইসলাম (৪৫), আরশাদের ছেলে ওলিয়ার রহমান (৫০), ইব্রাহিমের ছেলে ইসমাইল হোসেন (৪৩), আবদুল কাদেরের ছেলে আবুল মুরাদ হোসেন (৪০) ও আব্দুল রাজ্জাকের ছেলে  গিয়াস উদ্দিন (৫৫)।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে তাদের যশোর কারাগারে পাঠানো হয়েছে।  

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম