নিখোঁজের দুইদিন পর দুই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১৯

নিখোঁজের দুইদিন পর দুই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুইদিন পর এলাকাবাসীর সহায়তায় বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে দুই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় পৌর এলাকার ভবানীপুর ফতেপুর মহল্লার একটি বাড়ি থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

দুই শিশুর পরিচয় নিশ্চিত হয়েছে ইতোমধ্যে। তাদের একজন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি ভবানিপুর ফতেপুর মহল্লার মিলন রানার সাত বছরের শিশুকন্যা সুমাইয়া খাতুন মেঘলা। অন্যজন একই মহল্লার আব্দুল মালেকের ছয় বছরের শিশুকন্যা মেহজাবিন আক্তার মালিহা।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার পর স্কুল থেকে ফিরে বাড়ির বাইরে খেলতে যায় মেঘলা ও মালিহা। এরপর থেকে তাদের আর কোনও খোঁজ না পাওয়ায় ওইদিন দুপুরে উভয় পরিবারের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গীতা রানী নামে স্থানীয় একজনকে আটক করা হয়। তার তথ্যানুযায়ী পুলিশ বেশ কয়েকটি স্থানে অভিযান চালায়। পাশাপাশি স্থানীয় কিছু যুবক মঙ্গলবার আশপাশের সব বাড়ি তল্লাশি শুরু করে। একপর্যায়ে ইয়াসিন আলীর বাড়িতে তল্লাশি চালাতে গেলে তার পুত্রবধূ লাকী যুবকদের বাঁধা দেয়।

এ কারণে তাদের সন্দেহ হয় এবং ঘরের খাটের নিচে যুবকরা একটি বস্তা দেখে। বস্তার মুখ খুললে দুই শিশুর লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধারের পাশাপাশি ইয়াসিন আলী, তার স্ত্রী তানজিলা খাতুন ও পুত্রবধূ লাকীকে আটক করে পুলিশ।

এদিকে দুই শিশুর লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ উত্তেজিত হয়ে আসামীদের বাড়ি ঘেরাও করে রাখে। পরে পুলিশ সুপারের বিচারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী শান্ত হয়।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম