নাতনির উত্ত্যক্তকারীদের হামলায় আহত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ময়মনা খাতুন

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৮

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ময়মনা খাতুন নাতনির উত্ত্যক্তকারীদের হামলায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফতেপুর গ্রামের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ময়মনা খাতুন এখন হাসপাতালে। বখাটেদের হামলার শিকার হয়েছেন তার পরিবারের অন্যরাও। ময়মনার স্কুলপড়ুয়া নাতনিকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার পাঁচদিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি মামলার এজাহারভুক্ত আসামীরা।

এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনোয়ার হোসেন। ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কেন্দ্রীয় কমিটির সদস্য ও স্থানীয় সাংবাদিক এটিএম রবিউল করিম ঘটনার নিন্দা জানিয়ে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এদিকে গুরুতর আহত ময়মনা খাতুন ও তার মেয়ে রোকেয়া খাতুন এখন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ময়মনার মেয়ের জামাই সেকান্দার আলী চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রোকেয়া খাতুন বাংলা ট্রিবিউনকে জানান, তার স্কুল পড়ুয়া মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো একই গ্রামের জলিল মহরীর বখাটে পুত্র খলিলুর রহমান খলিল। সে একাধিকবার বিয়ের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে গত ১০ ফেব্রুয়ারি সকালে স্থানীয় বগার বাজারের চায়ের দোকানে সেকান্দার আলীকে লাঠি ও রড দিয়ে মেরে আহত করে খলিল এবং তার ভাই শাকিল।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোকেয়া খাতুন খবর পেয়ে ময়মনা ও রোকেয়া ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসক ডা. প্রানেশ চন্দ্র পন্ডিত জানান, আহতদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে এখন তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

ফুলপুর থানার ওসি আলী আহাম্মদ মোল্লা বাংলা ট্রিবিউনকে জানান, হামলার ঘটনায় সেকান্দার আলী বাদী হয়ে জলিল মহরীর পুত্র খলিলুর রহমান খলিল ও তার ভাই শাকিলকে আসামী করে মামলা দায়ের করেছেন। তাদের গ্রেফতারে তৎপরতা চলছে। 

এদিকে মঙ্গলবার সেকান্দার আলীর বাড়ি থেকে বের হলে তার পথ আটকে জলিল মহরীর পরিবারের লোকজন হুমকি দিয়েছে, মামলা প্রত্যাহার করে না নিলে তাকে মেরে ফেলা হবে। এ ঘটনায় তিনি ১৪ ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং-৫৪০।
/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম