বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

লালমনিরহাট প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৩

বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্ট থেকে বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। তার নাম মোকলেছার রহমান (৩০)। তিনি বুড়িমারীর আফজাল হোসেনের ছেলে।

জানা গেছে, বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের কারণে আটক হয়েছেন মোকলেছার রহমান। বুড়িমারী-ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার চ্যাংরাবান্ধা স্থলবন্দর জিরো পয়েন্টের আন্তর্জাতিক মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বাংলাদেশে ঢুকতে চেষ্টা করেন তিনি। তখন চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাকে ধরে নিয়ে যায়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিনা পাসপোর্টে ৮৪২ নম্বর মেইন পিলার এলাকার সীমান্ত অতিক্রম করে মোকলেছার রহমান চ্যাংরাবান্ধায় ঢুকে পড়েন। তখন কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দল তাকে ধরে ফেলে।’

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী বাংলা ট্রিবিউনকে জানান, বুড়িমারী বিজিবি কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম ও চ্যাংরাবান্ধা বিএসএফ কোম্পানি কমান্ডার বীরেন্দ্র সিংহের মধ্যে সকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিএসএফ জানিয়েছে, চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে ভারতীয় বিস্কুট, চকোলেট, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের পণ্য চোরাই পথে বাংলাদেশে ঢোকার চেষ্টা করার কারণে মোকলেছার রহমানকে আটক করে আটক করে বিএসএফ। পরে তাকে মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম