ঠাকুরগাঁওয়ে মোটর মালিক সমিতির চাঁদা আদায়ের ঘরে ভাঙচুর, আগুন

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:১৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:১৮

ভাঙচুর করা চাঁদা আদায়ের ঘর ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে ঠাকুরগাঁওয়ে মোটর মালিক সমিতির টোল আদায়ের ঘর ভাঙচুর করে তাতে আগুন দিয়েছে জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মোটর মালিক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলছিল। এর আগে ঠাকুরগাঁও বাস টার্মিনালের সামনে সব গাড়ি থেকে আদায় করা চাঁদা ভাগাভাগি করে নিত ট্রাক শ্রমিক, মোটর শ্রমিক ও মোটর মালিক ইউনিয়ন। সম্প্রতি ট্রাক শ্রমিক ইউনিয়নকে চাঁদার টাকা কম দেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তারা বাস টার্মিনালের গাড়ির চাঁদা তোলা বন্ধ করে দেয়।
চাঁদা আদায়ের ঘরে শ্রমিকদের ভাঙচুর ও অগুন দেয় শ্রমিকরা পরে ট্রাক শ্রমিক ইউনিয়ন আলাদাভাবে শহরের জগন্নাথপুর এলাকায় ট্রাকের চাঁদা আদায় করতে শুরু করে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) মোটর মালিক সমিতি বাস টার্মিনালে আবারও চাঁদা আদায় শুরু করলে ট্রাক শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে ওঠে। পরে বুধবার বিক্ষুব্ধ শ্রমিকরা মোটর মালিক সমিতির চাঁদা আদায়ের ঘর ভেঙে দেয়। এসময় শ্রমিকরা ওই ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। ট্রাক শ্রমিকরা পুলিশের লাগানো সিসি ক্যামেরাও ভাঙচুর করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোটর মালিক সমিতি অবৈধভাবে ট্রাক থেকে চাঁদা আদায় করে। এর প্রতিবাদেই আমরা ওই চাঁদা আদায়ের ঘর ভেঙে দিয়েছি।’
এ ঘটনা প্রসঙ্গে জেলা মোটর মালিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু বলেন, ‘আমরা নিবন্ধিত একটি সংগঠন। সরকারি নিয়ম অনুযায়ী আমরা প্রতিটি গাড়ির টোল আদায় করি। কিন্তু ট্রাক শ্রমিকরা নিয়ম ভেঙে নিজেদের ইচ্ছামতো বিভিন্ন স্থানে চাঁদা আদায় করছে।’
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

আরও পড়ুন-

রাজশাহীতে গাছে বেঁধে স্কুলছাত্রকে নির্যাতন

না.গঞ্জে বিএনপির কমিটিতে কাউন্সিলরের সচিব আগে, পরে কাউন্সিলর

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম