পঞ্চগড়ে এসএসসি’র ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে যুবক আটক

পঞ্চগড় প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:০৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:০৬

পঞ্চগড় পঞ্চগড়ে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে সদর থানার পুলিশ  খোসবুল আলম ওরফে জুলহাস (২৭) নামের এক যুবককে আটক করেছে।শুক্রবার ভোর রাতে (১৮ ফেব্রুয়ারি) জুলহাসের  বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জুলহাসের বাড়ি জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের অধিকারী পাড়ায়। তিনি ওই এলাকার সিরাজুল ইসলামের পুত্র।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার জানান, জুলহাস চলতি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি ও বেশ কয়েকজন পরীক্ষার্থীর কাছে তা বিক্রির করে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে।এমন অভিযোগের ভিত্তিতে পঞ্চগড় থানার একদল পুলিশ শুক্রবার গভীর রাতে জুলহাসকে তার বাড়ি থেকে আটক করে।
ওসি আরও জানান, এ সময় তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করে পুলিশ। জুলহাসের স্মার্ট ফোন ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। জুলহাসের বিরুদ্ধে পঞ্চগড় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার।
/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম