দাওয়াত করে অনুপস্থিত এক এমপি, মন্ত্রীর হাতে লাঞ্ছিত আরেকজন!

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৫

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা এলাকায় যমুনা রিসোর্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন লাঞ্ছিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার রাতে মন্ত্রী রাজশাহী থেকে ফেরার পথে যমুনা রিসোর্টে আসার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা। অনুষ্ঠানে উপস্থিত একাধিক নেতাকর্মী জানান, মন্ত্রীকে দাওয়াত করে টাঙ্গাইল-৪ আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী অনুপস্থিত ছিলেন, আর তার পক্ষে কথা বলতে গিয়েছিলেন ছানোয়ার।

দলীয় ও ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ওবায়দুল কাদের রাজশাহীর মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখান থেকে ফেরার পথে রাতে যমুনা রিসোর্টে তাকে দাওয়াত দেন সদ্য নির্বাচিত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী। কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না। মন্ত্রী রিসোর্টে এসে জানতে চান, সোহেল হাজারী দাওয়াত দিয়ে নিজেই কেন উপস্থিত নেই। তখন সদর আসনের এমপি ছানোয়ার সোহেল হাজারীর পক্ষ নিয়ে কথা বলায় মন্ত্রী উত্তেজিত হয়ে যান। তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘সে এক টাউট, তুমি এক টাউট। টাউটে টাউটের পক্ষে ওকালতি শুরু করেছ।’ মন্ত্রী এ কথা বলেই তার ওপড় চড়াও হয়ে তাকে তিনটি চড় দেন।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক যোয়াহেরুল ইসলাম, বাসাইল-সখিপুর আসনের এমপি অনুপম শাহজাহান জয়সহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে মোবাইলে ফোন করা হয় এমপি ছানোয়ার হোসেনের সঙ্গে। তিনি ‘পরে কথা বলবো’ বলেই ফোন রেখে দেন। এরপর তাকে ফোন করা হলে তিনি আর ফোন ধরেননি।

/পিএইচসি/এফএস/এসটি/

আরও পড়ুন: আ. লীগের ধানমণ্ডি কার্যালয়ে নেতাদের বিরুদ্ধে যত অভিযোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম