তৃতীয় দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

কক্সবাজার প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৬

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি কক্সবাজারে সফরে আসা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি তৃতীয় দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি টেকনাফের কুতুবপালাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

কুতুবপালাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি প্রথমে সেখানকার ১০ পুরুষ ও ১০ জন নারীর সঙ্গে কথা বলেন। তিনি মিয়ানমারে তাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের কথা শোনেন। এরপর নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং রোহিঙ্গা নারীপুরুষদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রাণালয়ের সচিব বাকী বিল্লাহ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জেলা প্রশাসনসহ ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থার কর্তকর্তারা ‍উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ইয়াং হি লি  টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। বেলা ১২টার দিকে যান টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে। তিনি নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন।

প্রসঙ্গত, জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি সোমবার (২০ ফেব্রুয়ারি) চার দিনের সফরে বাংলাদেশ আসেন । মূলত রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সৈন্যদের  নির্যাতনের বিষয়টি সরেজমিনে শুনতেই তিনি বাংলাদেশে এই সফরে আসেন বলে জানা গেছে।

এর আগে তিনি ১২ দিন মিয়ানমার সফর করেছেন। সেখানে মিয়ানমার সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের তিনি কথাবার্তা বলেন।

/এমডিপি/এপিএইচ/

আরও পড়ুন: টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম