লিপু হত্যা মামলায় কোনও অগ্রগতি নেই

রাবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৪

মোতালেব হোসেন লিপু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলার কোনও অগ্রগতি নেই। চারমাসেরও উদঘাটন হয়নি হত্যার কারণ। জমা পড়েনি ময়নাতদন্ত প্রতিবেদন। তবে খুব দ্রুতই মামলার রহস্য উদঘাটন সম্ভব হলে বলে দাবি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মাহবুব আলম ।

মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলাটি সিআইডিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর মধ্যে মামলার তদন্ত কাজ অনেক দূর এগিয়েছে। সিআইডি যদি আমার সহযোগিতা নেয় তাহলে খুব দ্রুত হত্যা রহস্য উদঘাটন সম্ভব হবে।

এর আগে গত ২০ জানুয়ারি মামলাটি সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। কিন্তু এক মাসেও মামলার তদন্ত কর্মকর্তা ঠিক হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর সিআইডির এসপি নাজমুল বলেন, এখন পর্যন্ত মামলা আমার কাছে আসেনি।

তবে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, আমি হেড কোয়ার্টারে খোঁজ নিয়েছি, এই মামলার তদন্তের জন্য আসমাউল নামে এক পরিদর্শককে নির্ধারণ করা হয়েছে। তবে এখনও হয়তো সেই নির্দেশনামা সংশ্লিষ্টদের কাছে পৌঁছায়নি। নির্দেশ আসলেই আমি সিআইডির কাছে দায়িত্ব হস্তান্তর করবো।

জানা যায়, ২০১৬ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর মরদেহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের দিন মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পিবিআই ও র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। লিপুকে হত্যা করা হয়েছিল বলে ওই সময় পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়। ওইদিন বিকেলে লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।

লাশ উদ্ধারের দিন লিপুর রুমমেট মনিরুল ইসলামকে আটক করা হলেও তিনদিন পর হত্যা মামলায় মনিরুলকে গ্রেফতার দেখায় পুলিশ। কিন্তু ৮ নভেম্বর জজকোর্ট থেকে মনিরুল জামিন পায়। জামিনের আগে মনিরুলকে চারদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে মনিরুলের দেওয়া তথ্যে হত্যার রহস্য উদঘাটন সম্ভব বলে তৎকালীন তদন্ত কর্মকর্তা অশোক চৌহান দাবি করেছিলেন। এরপর মামলার তদন্তভার পান নতুন তদন্ত কর্মকর্তা মাহবুব হাসান।

/জেবি/ 

আরও পড়তে পারেন: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় ঘেরাও

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম