যশোরে তিন মাদক বহনকারীর যাবজ্জীবন

যশোর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:১৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:২০

High-Court-1_2

যশোরে মাদক মামলায় তিন ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি মাঠপাড়া এলাকার আহাদ আলী কারিগরের ছেলে সাজ্জাদ আলী, ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর কাটাখালি এলাকার আব্দুল কাদেরের ছেলে হুমায়ুন ও  মোবারকপুর এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেন সুমন।

স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম বদরুজ্জামান পলাশ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম ২০০৭ সালের ১৯ এপ্রিল ১১টার দিকে যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে একটি ট্রাকে (মেট্টো ট-১৪-৩০৫৫) অভিযান চালায়। এসময় চালক ইসমাইল, হেলপার হুমায়ুন ও সাজ্জাদকে আটকের পর ট্রাক তল্লাশ করে কচুর লতির আঁটির ভেতরে বিশেষ ব্যবস্থায় রাখা ২৯৬  বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা হয়।

মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আসামি সাজ্জাদ আলী, হুমায়ুন ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত সাজ্জাদ আলী ও হুমায়ুন পলাতক রয়েছে।

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম