‘জনগণের কথা বলার মতো বিরোধী দল নেই’

বরিশাল প্রতিনিধি
০৩ মার্চ ২০১৭, ০২:২৪আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৬:২৭

বক্তব্য রাখছেন মজিবুর রহমান সরোয়ার জনগণের হয়ে কথা বলার মতো দেশে কোনও বিরোধী দল নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। তিনি বলেন, ‘সরকার অবৈধভাবে টিকে থাকার জন্য সংসদে গৃহপালিত বিরোধী দল লালন-পালন করছে। যারা এখন তথাকথিত বিরোধী দলে আছেন তাদের অনেকে নির্বাচনী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে চাইলেও তা দেয়নি সরকার।’

বৃহস্পতিবার (২ মার্চ) বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালনের সময় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব এসব কথা বলেন। দেশের মানুষের ভোটাধিকারসহ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন তিনি।

বরিশাল বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে মজিবুর রহমান সরোয়ার বলেছেন, ‘ভোটাধিকার কেড়ে নেওয়াই হচ্ছে বর্তমান সরকারের উন্নয়ন! এই উন্নয়ন দেশের মানুষ চায় না। শহীদদের রক্তের সঙ্গে বেঈমানী করে মসনদ দখলে রাখার রাজনীতি করছে সরকার। তারা গণতন্ত্রের নামে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে।’

বরিশাল বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রেখেছেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, কোতয়ালী বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবু, মহানগর যুবদল আহ্বায়ক খন্দকার আবুল হোসেন লিমন,কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি মাসুদ হাসান মামুনসহ অনেকে।

/এমএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম