কোটালীপাড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে সনদ জালিয়াতি মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০১৭, ০৬:০০আপডেট : ০৩ মার্চ ২০১৭, ০৬:১২

কোটালীপাড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে সনদ জালিয়াতি মামলা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পূর্ব উত্তর কোটালীপাড়া দারুস সুন্নাত ছালেহিয়া ফাজিল মাদ্রাসার সাময়িকভাবে বরখাস্তকৃত অধ্যক্ষ আনওয়ার হোসেন খানের বিরুদ্ধে সনদ জালিয়াতি মামলা করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শিহাব উদ্দিন। গত ২৭ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ‘গ’ অঞ্চলে এ মামলা দায়ের করা হয়।
মামলায় বাদী মো. শিহাব উদ্দিন উল্লেখ করেন, পূর্ব উত্তর কোটালীপাড়া দারুস সুন্নাত ছালেহিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগের জন্য ২০১১ সালে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে শর্ত ছিল— আবেদনকারীর ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু আনওয়ার হোসেন খান জাল অভিজ্ঞতা সনদ দিয়ে অধ্যক্ষ পদে নিয়োগ নেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে সাময়িক বরখাস্ত অধ্যক্ষ মো. আনওয়ার হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি কোনও জাল সনদপত্র দিয়ে অধ্যক্ষ পদে নিয়োগ নেইনি। আমাকে বেআইনিভাবে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিয়ে আদালতে আইনি লড়াই করবো।’
/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম