চার ইন্টার্নের সাজা বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা শজিমেকে

বগুড়া প্রতিনিধি
০৪ মার্চ ২০১৭, ১৫:২৩আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৫:২৩

শজিমেকে ইন্টার্নদের ধর্মঘট বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ছাত্রলীগের নেতাকর্মী চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারের দাবিতে সহকর্মীরা অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করেছেন। শনিবার দুপুরে এক ঘন্টার মানববন্ধন কর্মসূচি শেষে সাজাপ্রাপ্ত ইন্টার্ন ও ছাত্রলীগ শজিমেক শাখার সাবেক সহ-সভাপতি ডা. কুতুব উদ্দিন এ ঘোষণা দেন। তবে কর্তৃপক্ষ দুটি মনিটরিং টিম গঠন করায় এবং চিকিৎসকরা তৎপর হওয়ায় চিকিৎসাসেবা প্রায় স্বাভাবিকভাবে চলছে বলে জানা গেছে।

সিরাজগঞ্জের এক রোগীর স্বজনদের সঙ্গে মারপিটের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় চার ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করেছে। পরবর্তীতে তাদের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ শেষ করতে হবে। গত বৃহস্পতিবার (২ মার্চ) মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত জানাজানি হলে ইন্টার্নরা ক্যাফেটেরিয়ায় জরুরি সভা করেন। এরপর সন্ধ্যা থেকে তারা অঘোষিত কর্মবিরতি শুরু করেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হতে শুরু করে।

শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাসুদ আহসান এই পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। অধ্যাপক, রেজিস্ট্রার, সব বিভাগীয় প্রধান ও চিকিৎসকরা তৎপর হওয়ায় চিকিৎসাসেবা প্রায় স্বাভাবিক হয়ে যায়। শজিমেকে ইন্টার্নদের ধর্মঘট

শুক্রবার বিকালে পরিচালক সব চিকিৎসক ও ইন্টার্নদের নিয়ে বৈঠক করেন। ইন্টার্নরা তাদের চার সহকর্মীর শাস্তি বাতিল না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেওয়ার ঘোষণা দেন। ফলে আলোচনা ভেস্তে যায়। শনিবার সকাল ৯টায় পরিচালক ইন্টার্ন বাদে সব চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন। সভা শেষে পরিচালক জানান, ১৩০ জন ইন্টার্নের অনুপস্থিতি সত্ত্বেও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখতে আট সদস্যের দুটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এ টিম ২৪ ঘন্টা চিকিৎসাসেবা মনিটরিং করছেন। কোনও কোনও চিকিৎসক হাসপাতালেই খাওয়া-দাওয়া করছেন। বিএমএ ও স্বাচিপ নেতারা  সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। ফলে হাসপাতালে আসা রোগীদের চিকিৎসায় কোনও সমস্যা হচ্ছে না। পরিচালক বলেন, চার ইন্টার্নকে শাস্তি দেওয়া সংক্রান্ত কোনও চিঠি তিনি শনিবার (৪ মার্চ) বেলা ১২টা পর্যন্ত হাতে পাননি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ইন্টার্নরা গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত অঘোষিতভাবে কর্মবিরতি পালন করেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে তারা শনিবার বেলা ১১টায় বহির্বিভাগের সামনে মানববন্ধন শুরু করেন। এ সময় সাজাপ্রাপ্ত চার ইন্টার্নের মধ্যে শুধু ডা. কুতুব উদ্দিন দীর্ঘ বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘রংপুর মেডিক্যালসহ দেশের বিভিন্ন মেডিক্যালের শিক্ষার্থীরা এ আন্দোলনের সাথে একাত্মতা ষোষণা করছেন। তাই আমাদের বাদ দিয়ে কিছু করা সম্ভব হবে না।’ তিনি ডাক্তারদের নিরাপত্তার অভাবসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন, ‘ডাক্তারদের হাত যদি রোগীর রক্ত মোছার কাজে ব্যবহৃর হয় তবে কোনও সমস্যা নেই। তবে ডাক্তারদের হাত দিয়ে যদি অপর ডাক্তারদের রক্ত মোছার কাজ করতে হয় তাহলে কোনও ডাক্তারই কাজে যাবে না।’ তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া শাস্তি বাতিলের দাবি জনিয়ে বলেন, অন্যথায় তাদের ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে। বেলা ১২টায় মানববন্ধন শেষে ডা. কুতুব জানান, তারা ফের নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শজিমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা গেছে, ইন্টার্নরা না থাকলেও নার্স ও চিকিৎসকরা ব্যাপক তৎপর। ফলে চিকিৎসাসেবা প্রায় স্বাভাবিক রয়েছে। মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে আসা কাহালুর পাইকর গ্রামের আবদুর রহিমের স্ত্রী আসিয়া খাতুন, শিবগঞ্জের আটমুলের আবদুস সাত্তার, শাজাহানপুরের ডেমাজানি গ্রামের আজমল হোসেন প্রমুখ জানান, ডাক্তার ও নার্সরা তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। চিকিৎসায় কোনও সমস্যা হচ্ছে না। তবে ইন্টার্নদের ধর্মঘটের ব্যাপারে তাদের কিছু জানা নেই।

মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. জাকির হোসেন জানান, প্রচুর রোগী আসছেন। তাদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এফএস/

আরও পড়ুন- 



বাংলাদেশ সীমান্তের অর্ধেক কাঁটাতারে ঘিরে ফেলেছে ভারত

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক