মন্ত্রীর সঙ্গে সেলফি তোলায় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
০৪ মার্চ ২০১৭, ২১:১৭আপডেট : ০৪ মার্চ ২০১৭, ২১:১৮

দায়িত্ব ফেলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে সেলফি তোলায় এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার বরিশাল সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটে।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যের (কনস্টেবল) নাম মো. রবিউল আউয়াল। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

জানা গেছে, শনিবার বরিশাল সরকারি মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠান চলাকালে পুলিশ সদস্য রবিউল মন্ত্রীর কাছে এসে তার সঙ্গে নিজের মোবাইলে সেলফি তোলেন। এতে মন্ত্রী বিব্রত বোধ করলে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের কানে যায়। পুলিশ সদস্য হয়ে দায়িত্ব ফেলে রেখে কীভাবে সে সেলফি তোলে সে প্রশ্নও ওঠে। এরপরেই রবিউলের বিরুদ্ধে শাস্তিমূলকভাবে ব্যবস্থা হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করেন বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল কালাম আজাদ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার  মো. আবুল কালাম আজাদ বলেন, শুধু সেলফি তোলার জন্যেই নয়, মন্ত্রীর নিরাপত্তা বিধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব-কর্তব্য পালনে অবহেলার জন্যেই শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক