মাধবপুরে ডিশ লাইনের কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০১৭, ০৩:৪৭আপডেট : ০৫ মার্চ ২০১৭, ০৩:৫০

হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুরে দুলাল মিয়া (২৩) নামে  ডিশ লাইনের এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের আহসান আলী ছেলে। তিনি স্থানীয় নোয়াপাড় ডিশ লাইন ব্যবসার কর্মচারী ছিলেন। শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ছাতিয়ান-রতনপুর সড়কের বটতলায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে রেখে যায়। রাত পৌনে ১২টার দিকে স্থানীয় লোকজন দুলালকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে ছাতিয়ান পুলিশ ফাঁড়ির এএসআই  ইব্রাহিম খলিলসহ একদল পুলিশ দুলালকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন রায় জানান, দুলালকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে দেখা যায়, তিনি মৃত। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুলাল মিয়ার মৃত্যুর খবর শুনেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
/এপিএইচ/
আরও পড়ুন: 

ছুটির দিনেও ফুটপাতে চাঁদাবাজি

রাজধানীর চাঁদনী চকে হকার খুন

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম