ময়মনসিংহ মেডিক্যালেও চলছে ইন্টার্নদের কর্মবিরতি

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ মার্চ ২০১৭, ০৯:২৭আপডেট : ০৫ মার্চ ২০১৭, ০৯:২৭

ময়মনসিংহ মেডিক্যালের রোগীরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ধর্মঘটের কারণে রোগী সেবায় প্রভাব পরেনি।

তুচ্ছ ঘটনার জের ধরে এক রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষের জের ধরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চার ইন্টার্ন চিকিৎসকের ছয় মাসের জন্য বরখাস্তের প্রতিবাদে ও সাজার এই আদেশ প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ তিন দিনের কর্মবিরতির ডাক দিয়েছে। কর্মবিরতির দ্বিতীয় দিন আজ রবিবার। শনিবার দুপুরের পর থেকেই ইন্টার্ন চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করে দেন।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. কামরুল ইসলাম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তারা তিন দিনের কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে তাদের দাবি পূরণ করা না হলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা দেওয়া হবে জানান তিনি।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা সেবায় বড় কোনও সমস্যা হচ্ছে না বলে জানান রোগীরা। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার জানান, কর্মবিরতির কোনও প্রভাব পরেনি হাসপাতালের চিকিৎসা সেবায়। চিকিৎসকরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছেন।

/এফএস/

আরও পড়ুন- 

মধ্যপ্রাচ্য থেকে ‘লোকজন’ আসতো বড় হুজুরের কাছে
চাঁদনী চকে হকার খুনের নেপথ্যেও সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব!

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম