বৃষ্টিতে চা বাগান মালিকদের স্বস্তি

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ১১:৫১আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১১:৫১

মৌলভীবাজার মৌসুমের প্রথম বৃষ্টিপাতে মৌলভীবাজারের সরকারি ও প্রাইভেট মালিকানাধীন মোট ৯৩টি চা বাগান মালিকরা বেশ স্বস্তিতে আছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অফিসার মো.হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃষ্টি চা চাষের জন্য খুবই উপকারী। চায়ের জন্য বছরে ১৫০ থেকে ২৫০ সেন্টিমিটার বৃষ্টি প্রয়োজন হয়।’

নাহার চা বাগানের ব্যবস্থাপক পীযুষ কান্তি ভট্রাচার্য্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃষ্টি হওয়ায় আমাদের মাঝে স্বস্তি ফিরেছে। চা বাগানে ইয়াং টির (নবীন চা) জন্য ইরিগেশনের (সেচ) ব্যবস্থা করি। এখন আমাদের আর সেচ ব্যবস্থা না করলেও হবে।’

ইস্পাহানি টি কোম্পানির জেরিন চা বাগানের ব্যবস্থাপক সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই বৃষ্টি চায়ের জন্য খুবই উপকারি। বৃষ্টিপাতের ফলে চা গাছে নতুন কুঁড়ি গজাবে আর পাতা আগে তোলা সম্ভব হবে।’

জেসম ফিনলে টি কোম্পানির সিলেট বিভাগের চা-এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) গোলাম মোহাম্মদ শিবলি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই মহুর্তে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতে আমরা স্বস্তিবোধ করছি। বছরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাপের ভিত্তিতে আমরা চা গাছগুলোতে গ্রুনিং (ছাঁটাই) করে থাকি। বসন্তকাল এলেই সাধারণ নিয়মেই কুঁড়ি ছাঁটা হয়।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম