জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ১৩:২৫আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৩:৩৮

জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সোমবার (৬ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এসব কথা জানিয়েছেন নির্বাচনে সহকারী রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পাওয়া জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ।

মোট ৮৭টি কেন্দ্রের ৪৩২টি বুথে ভোটগ্রহণ চলছে। সরেজমিনে দেখা গেছে, সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিলো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটার উপস্থিতি। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।

জানা গেছে, এক পৌরসভা ও ৮ ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২ ও নারী ভোটার ৮৩ হাজার ৮০৭ জন।

মোহাম্মদ মাসুম বিল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে আইন-শৃংখলা বাহিনীর পর্যাপ্ত সদস্য রয়েছেন। ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।’

এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম