স্বর্ণ চোরাচালান মামলায় একজনের ১২ বছর কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো
০৬ মার্চ ২০১৭, ১৬:৫৯আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৬:৫৯

স্বর্ণ চোরাচালান মামলায় একজনের ১২ বছর কারাদণ্ড চার বছর আগের স্বর্ণ চোরাচালান মামলায় জামাল উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তিকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানায় অনাদায়ে আরও তিন মাসের জেল হয়েছে তার।
সোমবার (৬ মার্চ) দুপুরে চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহে নূর এ রায় দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করে বলেন, ‘আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। তাই আদালত তাকে সাজা দিয়েছেন।’
ফেনীর ছাগলনাইয়ার দিয়াবাজারের বাসিন্দা বদিউল আলমের ছেলে জামাল উদ্দিন। ২০১৩ সালে ২২ নভেম্বর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ফেরার পর ৭৫টি সোনার বারসহ তাকে আটক করা হয়। পরে এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ তদন্ত করে ২০১৪ সালের ৭ মার্চ আদালতে চার্জশিট দেয়। আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করেন ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর। এই মামলায় রাষ্ট্রপক্ষের আট জন সাক্ষী দিয়েছেন।
/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম