উদীচী সম্মেলনে বোমা হামলাকারীদের ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

বরিশাল প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ০৪:৩২আপডেট : ০৭ মার্চ ২০১৭, ০৫:০৩

যশোরে উদীচী সম্মেলনে বোমা হামলাকারীদের ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরের উদীচী সম্মেলনে বোমা হামলাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বরিশালে। ওই বোমা হামলার দেড় যুগ পূর্তিতে সোমবার (৬ মার্চ) বিকালে বরিশাল অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট বিশ্বনাথ দাশ মুন্সির সভাপতিত্বে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ’৭১ ঘাতক-দালাল নির্মূল কমিটির জেলা কমিটির সভাপতি আক্কাস হোসেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি শান্তি দাশ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম প্রমুখ।
সমাবেশে বক্তারা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও উদীচী ট্রাজেডির খুনীদের আজও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারেনি। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি তারা চাই, অবিলম্বে সরকার এসব খুনীদের বিচারের ব্যবস্থা করবে। আর যতদিন পর্যন্ত এর বিচার না হবে, ততদিন পর্যন্ত উদীচী আন্দোলন চালিয়ে যাবে।
সমাবেশে প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করে বরিশালের উদীচী শিল্পী গোষ্ঠী।

আরও পড়ুন-

১০ হাজার টাকার বিনিময়ে মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে ককটেল নিক্ষেপ!

ভোলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা এখনও খোলা আকাশের নিচে

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম