এমপি আনার হত্যাচেষ্টা মামলায় জবানবন্দি দিলেন আজিজুল

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ০৫:০০আপডেট : ২৩ মে ২০২৪, ১১:১৮

এমপি আনার হত্যাচেষ্টা মামলার ৩নং আসামি ঝিনাইদহের কালীগঞ্জ থানায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হওয়া আজিজুল হক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সোমবার (৬ মার্চ) বিকালে আজিজুল এই জবানবন্দি দিয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান আলম ।
ইমরান আলম বলেন, ‘সোমবার ভোরে আজিজুলকে গ্রেফতারের পর দুপুরে আদালতে হাজির করা হয়। বিকালে আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ইমরান আলম জানান, এমপি আনার হত্যাচেষ্টার দায় স্বীকার করে ওই ঘটনার বিবরণ দিয়েছেন আসামি আজিজুল। তার দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ লাখ টাকার চুক্তিতে গত বছরের ১ নভেম্বর দিবাগত রাতে এমপি আনারকে হত্যার চেষ্টা করা হয়। ওই রাতে এমপি আনার ৭নং রায়গ্রাম ইউনিয়নে নির্বাচনপরবর্তী ঘরোয়া সভা করে সেখানেই থেকে যান। এসময় তার পিএস আব্দুর রউফসহ পাঁচ জন তিনটি মোটরসাইকেলে চড়ে কালীগঞ্জ ফিরছিলেন।
ওই মোটরসাইকেলে এমপি আনার অবস্থান করছে— এমন তথ্যে পেয়ে আগে থেকেই খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদ্রাসার সামনে ওঁত পেতে থাকেন আজিজুল, কাওছার আলীসহ অন্যান্য আসামিরা। মোটরসাইকেল তিনটি সেখানে পৌঁছালে তারা গুলি চালান এবং বোমা বিস্ফোরণ ঘটান। এসময় ধরা পড়েন নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।
সাঈদের স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেফতার করা হয় হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসের কর্মচারী (সার্ভেয়ার সহকারী) কওছার আলীকে। পরে একে একে গ্রেফতার হন সাবেক ইউপি চেয়ারম্যান ও মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান খান, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান অদু। সর্বশেষ সোমবার (৬ মার্চ) ভোরে গ্রেফতার হন মামলার ৩নং আসামি আজিজুল হক।
এ ঘটনায় এমপি আনারের পিএস আব্দুর রউফ বাদী হয়ে ২ নভেম্বর কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন জনসহ মোট আট জনকে আসামি করা হয়। পুলিশ এ মামলায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন-

১০ হাজার টাকার বিনিময়ে মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে ককটেল নিক্ষেপ!

আজ ঐতিহাসিক ৭ মার্চ

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক