রাজশাহীতে শিবিরকর্মীসহ ৩৭জন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ০৫:১৯আপডেট : ০৭ মার্চ ২০১৭, ০৫:৪৭

রাজশাহী রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে জাহাঙ্গীর আলম নামের এক শিবিরকর্মীসহ বিভিন্ন অপরাধে ৩৭জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযানে বোয়ালিয়া মডেল থানায় ১৩ জন, রাজপাড়া থানায় ১০ জন, মতিহার থানায় ৯ জন, শাহমখদুম থানায় ২ জন ও ডিবি পুলিশের হাতে ২ জন গ্রেফতার হয়। এর মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি। বাকিদের মধ্যে ছয় জনকে মাদকদ্রব্যসহ আটক ও অন্য অপরাধে আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অভিযানের সময় আটক অনেকের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘নাশকতার মামলায় মতিহার থানা পুলিশ এক শিবিবকর্মীকে গ্রেফতার করেছে। এসময় ৩৬ জনকে গ্রেফতার করা হয়।’
আরও পড়ুন-

নারী দিবসে নারীদের নেতৃত্বে বিমানের বিশেষ ফ্লাইট

ভোলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা এখনও খোলা আকাশের নিচে

১৪ উপজেলার ৯টিতে আ.লীগ, ৩টিতে বিএনপি ২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক