তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারে ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ২১:০৩আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২১:০৩

তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারে ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার ভাঙচুর করেছে একদল যুবক। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। তারা কাউন্টারটির দরজা-জানালা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বেসরকারি ব্যবস্থাপনায় চলাচল করা তিতাস কমিউটার ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া কাউন্টারের পরিচালক মীর মো. শাহীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিদিনই তিতাস কমিউটার ট্রেনের আগাম টিকিট দেওয়া হয়। মঙ্গলবার ইমন নামে এক যুবক লাইনে না দাঁড়িয়ে টিকিট নিতে চেয়েছিল। এক পর্যায়ে কাউন্টারের ভেতরে ঢুকে কাউন্টারের দায়িত্বরতর সঙ্গে দুর্ব্যবহার শুরু করে সে। তার নেতৃত্বে তখন একদল যুবক কাউন্টারের দরজা-জানালা ভেঙে দেয়।’
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছানাউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ‘তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারে ভাঙচুরের ব্যাপারে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছানাউল ইসলাম মঙ্গলবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় এখনও কেউ আমাদের কাছে অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় তিতাস কমিউটার ট্রেন কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে ইমনসহ হামলাকারীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের