রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট

রংপুর প্রতিনিধি
০৮ মার্চ ২০১৭, ১৯:৫৮আপডেট : ০৮ মার্চ ২০১৭, ২০:০৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ছবি: অনলাইন থেকে সংগৃহীত অবৈধভাবে নিয়োগ দেওয়াসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকালে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার অনুমোদন প্রদান করে দুদক।
দুদকের রংপুরের উপ-পরিচালক মোজাহার আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিশন তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার অনুমোদন দেওয়ায় আদেশ প্রাপ্তির পরপরই আদালতে চার্জশিট দাখিল করা হবে।
যে পাঁচ জনের বিরুদ্ধে মামলার চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া, সাবেক রেজিস্ট্রার ও বর্তমানে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত সাজাহান আলী মণ্ডল, উপ-পরিচালক গোলাম ফিরোজ, সহকারী পরিচালক (হিসাব) খন্দকার আশরাফুল আলম ও সহকারী রেজিস্ট্রার মোরশেদুল ইসলাম রনি।  
দুদক রংপুরের একজন কর্মকর্তা জানান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম নীতি অমান্য করে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদন না নিয়ে ২৭৩ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেন সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া। ওই সব কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন ভাতা দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ প্রদানের কোনও বাজেট বরাদ্দ না থাকা সত্ত্বেও, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন খাত থেকে প্রায় ৯০ লাখ টাকা পরিশোধ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করা হয়েছে।

এ ছাড়াও তাদের বিরুদ্ধে অবৈধ নিয়োগ লাভের অভিযোগে দুদক এর আগে উপাচার্যকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে দুদক অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার জন্য দুর্নীতি দমন কমিশনের অনুমোদনের আবেদন করে।  বুধবার কমিশন চার্জশিটের অনুমোদন প্রদান করেছে।

দুদকের উপ-পরিচালক মোজাহার আলী আরও জানান,  নব্য প্রতিষ্ঠিত রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও অনুমোদন না নিয়ে ২৭৩ কর্মকর্তা-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়। এত বিপুল সংখ্যক ব্যক্তিকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার আগে প্রয়োজনীয় অর্গানোগ্রাম অনুমোদন করে নেওয়া হয়নি। এর মাধ্যমে বিপুল পরিমাণের অর্থ আর্থিক সুবিধা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায়, চার্জশিট দাখিলের  জন্য কমিশনের অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছিল। আজ বুধবার কমিশন তা মঞ্জুর করায় দুই থেকে চার দিনের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানান তিনি।

/এমডিপি/এপিএইচ/

আরও পড়ুন: 
বৈষম্যবিরোধী আন্তর্জাতিক সম্মিলন: পরিবর্তন আনতে এক হয়েছেন নারীরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম