নারায়ণগঞ্জে ৪ ভিওআইপি ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০১৭, ১৮:৪৫আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৮:৪৯

আটক

অবৈধ ভিওআইপি (ভয়েসওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ মার্চ) রাত থেকে বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল পর্যন্ত সিদ্ধিরগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।

আটক ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার মৃত মমতাজুর রহমানের ছেলে আবু নোমান খসরু (৪২), মৃত আব্দুল হাসেমের ছেলে ফয়েজ আহমেদ রাজু (৩৫), ফেনীর আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন ওরফে মিশু ও চট্টগ্রামের মৃত মানিক মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫)।

এসআই মফিজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাতে সানারপাড় লন্ডন মার্কেটে অভিযান চালিয়ে আলমগীর হোসেন মিশুকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয় আব্দুল্লাহ আল মামুনকে। পরে এ দুজনের দেয়া তথ্যে মধ্য বাড্ডার একটি বাসা থেকে ভিওআইপি ব্যবসার মূল হোতা ফয়েজ আহমেদ রাজু ও আবু নোমান খসরুকে আটক করা হয়। ওই বাসা থেকেই এক হাজার ২৮৪টি সীমসহ ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত আরও নানান সরঞ্জাম উদ্ধার করা হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম