‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ তালিকা নিয়ে বিএনপি’র প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিনিধি
০৯ মার্চ ২০১৭, ২২:২১আপডেট : ০৯ মার্চ ২০১৭, ২২:২৬

চট্টগ্রাম

অস্ত্র ব্যবসায়ীদের তালিকায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ অন্যান্য নেতাদের নাম অন্তর্ভুক্তিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবে মহানগর বিএনপির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ড. শাহাদাত হোসেন বলেন, ‘সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চাইছে। এরই অংশ হিসেবে নেতাকর্মীদের হয়রানির পথ বেছে নিয়েছে তারা।’

শাহাদাত হোসেন আরও বলেন, ‘তালিকায় ক্ষমতাসীন সরকারের চাঁদাবাজ, অস্ত্র ব্যবসায়ী, হত্যা মামলার আসামিদের থাকার কথা। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে তাদের বদলে সেখানে আমাদের নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবার রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট আবু সুফিয়ান, যুবদল সভাপতি কাজী বেলাল ও সম্পাদক মোশারাফ হোসেইন। তবে এসময় আবুল হাসেম বক্কর উপস্থিত ছিলেন না।

/এমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম